অপহরণ ও নির্যাতনের শিকার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ নেত্রী আফসানা

| আপডেট :  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬  | প্রকাশিত :  ৩০ ডিসেম্বর ২০২৪, ০৭:২২

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা ও মানবধিকার কর্মী আফসানা আক্তারকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লা জেলার বি-পাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দেউশ গ্রামের তরুণী তিনি।

গত ২৬ ডিসেম্বর সকালে তাকে অপহরণ করে অজ্ঞাত পরিচয়ের একদল দুর্বৃত্ত। প্রায় ৩ দিন তাকে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পাশাপাশি এ ঘটনায় পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে আদায় করা হয় ৭ লাখ টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মো. মিজান সরকার ও মিসেস ফাহমিদা আক্তার দম্পতির সন্তান আফসানা আক্তারকে গত ২৬ ডিসেম্বর সকাল ১০টা ১৫ মিনিটে বাড়ি থেকে বের হওয়ার সময় কয়েকজন লোক তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়।

প্রায় ৩দিন আটকে রাখার পর ২৮ ডিসেম্বর পরিবারের কাছ থেকে ৭ লাখ টাকা মুক্তিপণ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর পরিবার ও এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

আফসানার পরিবারের অভিযোগ, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আমার মেয়ে ছাত্রলীগ করার কারণে রাজনৈতিক প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে।

মুক্তি পাওয়ার পর আফসানা আক্তার জানান, তাকে ধরে গাড়িতে উঠানোর পর তার হাত-পা ও চোখ কাপড় দিয়ে বেঁধে অজ্ঞাত স্থানে রাখা হয়। এ সময় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নারীর অধিকার রক্ষা, বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতনের বিরুদ্ধে অবস্থান, যৌতুক বিরোধী আন্দোলনে অংশগ্রহণ, ছাত্র রাজনীতিতে সক্রিয়তা এবং আলোচিত মুনিয়া হত্যার ন্যায়বিচারের দাবিতে সোচ্চার থাকার কারণে আফসানাকে টার্গেট করে অপহরণ করা হয়। এ ঘটনার পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং এলাকার নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত