আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস বিষয়ক প্রস্তুতি সভা

| আপডেট :  ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭  | প্রকাশিত :  ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭

প্রতিনিধি,আদমদীঘি (বগুড়া): তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দেশের তৃণমুল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলা ও দেশব্যাপি ক্রীড়া উন্নয়নের লক্ষে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি গ্রহন করেছে।

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ১২-১৪ বছর বয়সী শিশু, কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয় ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি জন্য নতুন কু্ঁড়ি স্পোর্টস কর্মসূচির মুল লক্ষ্য ও উদ্দেশ্য। এপরিকল্পনার অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে ওই বয়সীদের মধ্যে থেকে ৮ ইভেন্টে অংশগ্রহনের সুযোগ সৃষ্টি করা হবে।

ইভেন্ট গুলো হল ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, দাবা, সাঁতার এবং মার্শাল আর্ট।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উপলক্ষে এক প্রস্তুতি সভা করা হয়েছে।

উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এসময় উপজেলা ক্রিড়া সংস্থার নেতৃবৃন্দ, শিক্ষক, ক্রীড়াবিদ, ক্রীড়া শিক্ষক, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু ও কিশোর বিভিন্ন ইভেন্টের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত