আদমদিঘীতে শ্রমিক দিবস পালন

| আপডেট :  ০১ মে ২০২৬, ০৮:৫৮  | প্রকাশিত :  ০১ মে ২০২৬, ০৮:৫৮

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): শুক্রবার বগুড়ার আদমদীঘি উপজেলা সদর ও উপজেলার সান্তাহার পৌরসভাসহ বিভিন্ন বিভিন্ন ইউনিয়ন সদরের শ্রমিক সংগঠনের উদ্যোগ ও আয়োজনে মহান মে দিবস পালন করা হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে উপজেলা সদরের বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের উদ্যোগে একটি বিশাল শোক র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে আলোচনা সভা করা হয়।

এছাড়া উপজেলার সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর নেতৃত্বে জাতীয়তাবাদি শ্রমিক দল ও ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নসহ কয়েকটি শ্রমিক সংগঠনের উদ্যোগ ও আয়োজনে একটি বিশাল শোক র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে আলোচনা সভা করা হয়।

মহান মে দিবসের এসব শোক র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি এবং বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া সংসদীয় আসনের সংসদ সদস্যহ আব্দুল মহিত তালুকদার।

এছাড়াও এসব কর্মসুচিতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, জেলা মহিলা দলের সহ সাধারণ সম্পাদক হাসিনা মমতাজ মুক্তা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল ইসলাম মধু, পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশীদ মামুন, উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক এস এম জুয়েল রানা, শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন , সাধারণ সম্পাদক মোঃ হাসান, পৌর শ্রমিক দলের আহবায়ক মাসুদ রানা, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা সাইফুল ইসলাম খোকন, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম-আহবায়ক শাজাহান আলম স্বপন, ফেরদৌস আলী, সৌরভ কুমার কর্মকার, পৌর যুবদল নেতা আব্দুস সবুর সবুজ, উপজেলা ও পৌরসভার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃা ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন। র‍্যালি ও আলোচনা সভা শেষে শ্রমিক, দেশ, জাতিসহ সারা বিশ্বের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত