আদমদীঘিতে রোড নেটওয়ার্ক বিষয়ক পাইলট প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

| আপডেট :  ০৪ মে ২০২৬, ১১:১৪  | প্রকাশিত :  ০৪ মে ২০২৬, ১১:১৪

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘি উপজেলা সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)’র অর্থায়নে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ এবং  আরসিআইপি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পাইলট প্রকল্পের কাজ আদমদীঘি উপজেলা থেকে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে জেলা এবং পরবর্তিতে সারাদেশে হবে বলে কর্মশালায় জানানো হয়েছে।

৪ মে সোমবার সকাল সাড়ে নয়টায় উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বগুড়া জেলার নির্বাহী প্রকৌশলী মাহমুদুজ্জামান।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বেটস নামক সংস্থার প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু। দিনব্যাপী এই কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন ও নির্বাহী প্রকৌশলী রিপন কুমার সাহা।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, ছাতিয়ান গ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহির উদ্দিন, সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল, চাঁপাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, কুন্দগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোসলেম উদ্দিন, সান্তাহার ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার তাসমেরী খানম পিংকি, উপজেলা বিএনপি নেতা ও সাবেক সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আবু মোতালেব, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এসএস মাহমুদ আল রিয়াদ। দৈনিক আমার সংবাদ পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি এবং সান্তাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বক্কর, দৈনিক যায়যায়দিন পত্রিকার আদমদীঘি উপজেলার প্রতিনিধি খোন্দকার মেহেদী হাসান এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত