আদমদীঘিতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৭

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): আদমদীঘি থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদকজাতীয় ট্যাপেন্টডল ট্যাবলেটসহ এক কারবারি ছাড়াও বিভিন্ন মামলায় ৭ আসামিকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, থানার এসআই মো. আরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলার কুচকুড়ি গ্রামে অভিযান পরিচালনা করে ওই গ্রামের আফজাল হোসেনের ছেলে জুলফিকার জুপিকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
এছাড়া পৃথক অভিযান পরিচালনা করে সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানা মুলে উপজেলার দারিকুড়ি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আসামী মো. সজিব খান ও কুসুম্বি গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. রুবেল হোসেন, এবং সিআর ও জিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানা মূলে উপজেলার শাওইল গ্রামের আব্দুল সাজিদের ছেলে মো. আব্দুর রশিদ, বজলুর রহমানের ছেলে মো. ছামিউর রহমান শামীম, উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনের ইয়ার্ড কলোনি এলাকার মো. রায়হান ও উপজেলার সান্তাহার পৌরসভা শহরের বশীপুর গ্রামের মৃত শহীদের ছেলে শাকিব হাসানকে গ্রেপ্তার করেন।
পরে গ্রেফতারকৃত- ৭ আসামীকে এদিনই বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
