দুমকিতে মাদরাসা শিক্ষকের ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার

| আপডেট :  ২১ মে ২০২৬, ০৪:৫২  | প্রকাশিত :  ২১ মে ২০২৬, ০৪:৫১

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে কোমড়ে চিরকুট রত অবস্থায় আবুল কালাম আজাদ(৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর সাড়ে বারেটার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আবুল কালাম সাবেক ইউপি সদস্য ও দলিল লিখক ছিলেন। তিনি ওই এলাকার প্রয়াত মোসলেম আলী খাঁনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালাম নিজ বাড়ির সামনে রাস্তার পাশে একটি আমগাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিতে দেখে তাৎক্ষণিক জরুরী সেবা ৯৯৯ কল দিলে ঘটনাস্থল পুলিশ পৌছায় এবং মৃতের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। স্থানীয়রা জানান,তিনি বিভিন্ন ভাবে ঋণগ্রস্ত ছিলেন। কোমড়ে থাকা চিরকুটে তিনি ছয়জন ব্যক্তির নামোল্লেখ করে মৃত্যুর জন্য দায়ী করেছেন এমনটা ধারণা করছেন স্থানীয়রা। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী রাব্বি খান ও বায়েজিদ খান জানান, আম গাছের ডালে কালামের মরদেহ ঝুলতে দেখে ডাকাডাকি করেন এবং পুলিশকে খবর দেন।তার কোমড়েএকটি চিরকুট পাওয়া যায়।

চাচাতো পুত্রবধূ কাকলি বেগম জানান, ঋনের দায়ে জর্জরিত হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

দুমকি থানা ওসি মো. সেলিম উদ্দীন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। তাঁর কোমড়ে চার পৃষ্ঠার লিখিত চিরকুট পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত