সান্তাহারে খাবার হোটেলে প্রাইভেটকারের ধাক্কা, আহত ১

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া) : উপজলার সান্তাহার পৌরসভা শহরের রেলওয়ে স্টেশন রোডে এক প্রাইভট কার নিয়ন্ত্রণ হারিয় রাস্তার পাশ অবস্থিত দুই খাবার হোটেলের বারান্দার মাঝ ঢুকে পড়লে ওই দুই হোটেলের সামনে থাকা মালামালের ব্যাপক ক্ষতি এবং এক নৈশ প্রহরী গুরুতররআহত হয়েছে। আফতাব হাসন নামের ওই নৈশ প্রহরীকে পাশের নওগাঁ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৩০ মে শনিবার রাত ১২টার দিকে। এ খবর পাঠানো সময় পর্যন্ত পুলিশ প্রাইভটকারের মালিক বা চালকের সন্ধান করতে পারেনি। পাশাপাশি প্রাইভটকারটি লক করে রাখার কারণে প্রাইভেটকার এখনো উদ্ধার যায়নি।
জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে প্রাইভেট কারটি স্টেশন রোড দিয়ে আসার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং কারটি দ্রুত গতিতে রাস্তার পশ্চিম পাশের বিসমিল্লাহ হোটেল ও কম্পিউটার পয়েন্ট নামের দুই ব্যবসা প্রতিষ্ঠানর বারান্দার মধ্যে ঢুকে পড়ে । এ সময় বিসমিল্লাহ হোটেলের একটি পিলার ভেঙ্গে যায় এবং হোটেলের বারান্দায় থাকা থাকা মুরগীর গ্রীল বানানোর মেশিনসহ অন্যান্য মালামালের এবং কম্পিউটার পয়েন্ট দোকানেরও ক্ষয়খতি হয় । ঘটনার সময় সেখানে থাকা নৈশ প্রহরী আফতাব হাসান প্রাইভেটকারের ধাক্কায় গুরতর আহত হয়। শহর পুলিশ তাকে উদ্ধার করে রাতেই সান্তাহার পাশের নওগাঁ হাসপাতাল ভর্তি করে দেয়। তাঁর অবস্থা আশাংকাজনক বলে পারিবারিক সুত্রে জানা গেছে। পরে পুলিশ কারের দরজা খুলে কারের মধ্যে থেকে নগদ তিন হাজার তিন’শ পঞ্চাশ টাকা ও বস্তা ভর্তি গরুর মাংস । কারের বনেটে থাকা সাংসারিক কাজ ব্যবহৃত নানা প্রকার পণ্যও উদ্ধার করে।
সান্তাহার শহর পুলিশের উপ-পরিদর্শক আব্দুর মান্নান জানান, প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী প্রাইভেটকারের চালক মাতাল অবস্থায় ছিল, তার সন্ধান ও কারটি উদ্ধারের চেষ্টা চলছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
