আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাওয়ায় নারীর মৃত্যু

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): একটি গ্রামে মর্জিনা বেগম (৫২) নামে এক নারী বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলায় তার মৃত্যু হয়েছে। ওই নারী উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে পরিবারের সদস্যরা জানতে ওই নারীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
জানা গেছে, দুই বছর আগে ওই নারীর স্বামী আব্দুস সামাদ মারা গেছেন। এরপর থেকে দুই ছেলে সন্তান নিয়ে তিনি স্বামীর বাড়িতেই বসবাস করতেন। বড় ছেলে মুক্তার হোসেন প্রবাসে থাকেন এবং ছোট ছেলে সানোয়ার হোসেন বাড়িতেই থাকেন। শনিবার সন্ধ্যায় সময় সকলের অজান্তে মর্জিনা বেগম নিজ বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ছটফট করতে শুরু করে। এ সময় ছেলে সানোয়ার ও তার স্ত্রী দেখতে পেয়ে অটোরিকশা করে আদমদীঘি উপজেলা পাশের নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তাকে রাজশাহী যাবার সময় পথের মধ্যে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ রবিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, উদ্ধার করা মরদেহটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
