আদমদীঘিতে ৩ হাজার ৭৯০ জন কৃষক মাঝে ধান সবজি বীজ ও সার বিতরণ

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): উপজেলায় চলতি অর্খ বছরে খরিপ কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় তিন হাজার ৭৯০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান, শাকসবজি. মরিচ, পেঁয়াজ বীজ ও লেবু গাছের চারা ও এবং সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এই ধান বীজ ও সার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে এক বিতরণী সভা আদমদীঘি উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মো. সজল ইসলামের সঞ্চালনায় কৃষি সামগ্রী বিতরণী সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, অন্যান্যের বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. বেনজীর আহমেদ, সিনিয়র মৎস্য মৎস্য অফিসার নাহিদ হাসান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার মুক্তা প্রমুখ।
জানা গেছে, অত্র উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে পর্যায়ক্রমে খরিপ মৌসুমে কৃষি প্রণোদণা কর্মসূচির আওতায় তিন হাজার ৭৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান, মরিচ ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী ও সার বিতরণ করা হয়। এরমধ্যে দুই হাজার ৪শ কৃষকের মাঝে রোপা আমন ধানের সার ও বীজ, এক হাজার দুইশ কৃষকের মাঝে শাকসবজি (উফশী ও হাইব্রিড) বীজ ও সার, ৪০ জন কৃষককে লেবুচারা ও জৈব সার, একশ কৃষককে হাইব্রিড মরিচ বীজ ও সার এবং ৫০ কৃষককে গ্রীষ্মকালিন পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
