আদমদীঘিতে আইন শৃংখলা রক্ষায় জিরো টলারেন্স দেখাতে গ্রাম পুলিশের প্রতি কড়া নির্দেশ

| আপডেট :  ৩০ জুন ২০২৬, ০৫:২২  | প্রকাশিত :  ৩০ জুন ২০২৬, ০৫:২২

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া) : গ্রাম পুলিশ হলো পুলিশের চোখ, গ্রাম পুলিশ সদা সর্তক থাকলে অপরাধীরা পালাবার পথ পাবে না। আইন শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নিয়ে সততার সাথে কাজ করতে হবে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আদমদীঘি থানা চত্বরে গ্রাম পুলিশ সদস্যদের এক বিশেষ সভায় এই কড়া বার্তা ও দিক নির্দেশনা মূলক বার্তা দিয়েছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া।

তিনি গ্রাম পুলিশ সদস্যদের উদ্দ্যেশে বলেন, আইন শৃংখলা রক্ষায় জিরো টলারেন্স রাখা, সামাজিক শান্তি প্রতিষ্ঠা, মাদক, সন্ত্রাস ও অপরাধীদের রোধ করতে পুলিশ বাহিনীর পাশাপাশি গ্রাম পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। ইভটিজিং, বাল্যবিয়ে, জুয়া ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি রুখে দিতে গ্রাম পুলিশ সদস্যদের সার্বক্ষনিক নজরদারি রাখার নির্দেশ দেন।

পাশাপাশি তিনি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যে কোন গুজব বা সাইবার অপরাধ সম্পর্কে গ্রামীণ জনপদে সচেতনতা বৃদ্ধি করার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত