বগুড়া-৩ আসনে দুই শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণে ৩ কোটি টাকা বরাদ্দ

আদমদীঘি (বগুড়া) থেকে: বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি আব্দুল মহিত তালুকদার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার কাজের ইতোমধ্যে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৯ কোটি টাকার বরাদ্দ নেয়ার পর ২য় দফায় এবার আদমদীঘির কৈকুড়ি রহিম মজিদ উচ্চবিদ্যালয় ও দুপচাঁচিয়া উপজেলার মর্তুজাপুর উচ্চবিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন নির্মাণের জন্য দেড় কোটি করে আরো ৩ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন।
এমপি আব্দুল মহিত তালুকদার, ২০২৫-২০২৬ অর্থবছরের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালনা বাজেটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় তিনি আদমদীঘি উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার কাজের জন্য প্রতিটি বিদ্যালয়ের জন্য দেড় কোটি মোট ৯ লাখ টাকা বরাদ্দের অনুমোদন পেয়েছে। ২য় দফায় আদমদীঘি উপজেলার কৈকুড়ি রহিম মজিদ উচ্চবিদ্যালয় ও দুপচাঁচিয়া উপজেলার মর্তুজাপুর উচ্চবিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন নির্মাণের জন্য দেড় কোটি করে আরো ৩ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে মেরামত, সংস্কার ও অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজ দরপত্র আহ্বানের মাধ্যমে অল্প সময়ে কাজ শুরু করা হবে।
অনুমোদন পত্র সূত্রে জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (বিভাগ-১)-মো. মেহেদি ইকবাল স্বাক্ষরিত পৃথক পত্রে বাস্তবায়ন করার নিমিত্তে ৬টি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কারের জন্য ৯ কোটি টাকা এবং ২টি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজের জন্য ৩ কোটি টাকাসহ ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বমোট ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। অনুমোদন পত্র সূত্রে জানা যায়, প্রথম দফায় আদমদীঘি উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠার মেরামত ও সংস্কার কাজের জন্য ৯ কোটি টাকা এবং ২য় দফায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাকাডেমিক ভবন নির্মাণের জন্য আরো ৩ কোটি টাকাসহ মোট ১২ কোটি টাকা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ মিলেছে।
বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার জানান, দেশ উন্নয়ন করতে হলে শিক্ষা ব্যবস্থাকে পরিচ্ছন্ন করা প্রয়োজন। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার প্রতি দৃষ্টি রেখে উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান মেরামত, সংস্কার ও ভবন নির্মাণ কাজের প্রতি গুরুত্ব দিয়েছেন। যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
