আদমদীঘির সান্তাহারে মাদক কারবারি গ্রেফতার

| আপডেট :  ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৫  | প্রকাশিত :  ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: শুক্রবার দুপুরে উপজেলার সান্তাহার পৌরসভা শহরের কলসা এলাকার রথবাড়ী মহল্লা থেকে এক মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেফতার করেছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুলাই শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার ফরিদ হোসেন পৌরসভা শহরের কলসা এলাকার রথবাড়ী মহল্লার বাড়ি থেকে রেজাউন নবী (৬৬) নামের এক মাদক কারবারিকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর   এদিন বিকেলে তাকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে। রথবাড়ি মহল্লার বয়স্ক ব্যক্তিদের তথ্যে জানা যায়, গ্রেফতার রেজাউন নবী প্রায় ৪০ বছর ধরে গাঁজা কারবারি করে আসছে। তার বিরুদ্ধে এসংক্রান্ত অনেক মামলা রয়েছে। সে ওই এলাকার মৃত হাজি সাইফুজ্জামানের ছেলে। সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন সাংবাদিকদের নিকট নবীকে গাঁজাসহ গ্রেফতার ও মামলা দায়ের করার তথ্য জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, গাঁজাসহ গ্রেফতারকৃত আসামী রেজাউন নবীকে শুক্রবার বিকেলে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত