দুমকিতে মক্তবের ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে মক্তবের এক ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে ইব্রাহিম (৫০) নামে এক শিক্ষককে আটক করে পুলিশে দিল এলাকাবাসী।
সোমবার (২৭জুলাই)সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোহেব্বিয়া হাফেজিয়া ইলমুল ক্বিরাত দীনিয়া মাদরাসায় এ বলাৎকারের চেষ্টার ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে মক্তবে পড়ানোর উদ্দেশ্যে ওই শিক্ষক বাসা ডেকে নিয়ে যায়। বৃষ্টি থাকার কারণে কোন ছাত্রছাত্রী না আসলে ওই ছাত্র একা থাকার সুযোগে বলাৎকারের চেষ্টা করলে ভুক্তভোগী ওই ছাত্র ডাক চিৎকার দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ভুক্তভোগী ও ছাত্র বাসায় গিয়ে সবাইকে এ ঘটনা জানালে ওই শিক্ষককে আটক করে বিদ্যুতের খুটির সাথে বেঁধে রাখে এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর মা বাদী হয়ে একটি এজাহার দায়ের করে। আসামি আমাদের হেফাজতে আছে। পরবর্তী আইনগত যে ব্যবস্থা আছে আমরা গ্রহণ করব।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
