দুমকিতে জুলাই শহীদের কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রধান ছাত্রদল নেতার

| আপডেট :  ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৩  | প্রকাশিত :  ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৩

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে জুলাই শহীদের কবর জিয়ারত ও তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে তিনি ঢাকা থেকে আগমন করে উপজেলার অঙ্গারিয়া ইউনিয়নে জুলাই শহীদ মো. মিলন হাওলাদারের কবর জিয়ারত করে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে একটি মোটরসাইকেল শোডাউন এর মাধ্যমে নিজ এলাকা জলিসায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এক প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা প্রদান করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন দুমকি উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হাওলাদার, দুমকি উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান লাল মিয়া, জাকির আলম মিলন, দুমকি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন শরীফ, দুমকি উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত