যবিপ্রবির এআইএস বিভাগের নতুন চেয়ারম্যান ড. মেহেদী হাসান

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সহযোগী অধ্যাপক ড. মোঃ মেহেদী হাসান।
গত ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
আদেশে বলা হয়, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বর্তমান চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেনের মেয়াদ ৩০ জুলাই শেষ হওয়া সাপেক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ২৫(৩) ধারা মোতাবেক ড. মো. মেহেদী হাসানকে ৩১ জুলাই হতে পরবর্তী তিন বছরের জন্য নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আইনানুযায়ী তিনি এ পদে দায়িত্ব পালনকালে সমস্ত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।
নবনিযুক্ত চেয়ারম্যান ড. মোঃ মেহেদী হাসান বিভাগের শিক্ষাবিষয়ক উন্নয়ন, গবেষণা এবং সার্বিক অগ্রযাত্রায় শিক্ষার্থী ও সহকর্মীদের সহযোগিতায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
