আদমদীঘিতে এমপি মহিত তালুকদারকে সংবর্ধণা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : উপজেলার ছাতিয়ান গ্রাম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা প্রধান করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকাল সাড়ে চারটায় ঐতিহ্যবাহী ছাতিয়ানগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুমা বেগমের সভাপতিত্বে, ছাতিয়ানগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলীর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী শিক্ষক জাকারিয়া হোসেন টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিন মহির, সম্মানিত অতিথি হিসাবে বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মাহবুবুর রহমান ফটিক, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এফ সিদ্দিকী গুড্ডু এহসান, উপজেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোমেনুর রহমান তালুকদার মীম, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জুয়েল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কে এম মুকুল উপস্থিত ছিলেন।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
