আদমদীঘিতে ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে যুবদলের গাছের চারা বিতরণ

| আপডেট :  ১৭ আগস্ট ২০২৬, ০৮:০৩  | প্রকাশিত :  ১৭ আগস্ট ২০২৬, ০৮:০৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারন সম্পাদক আবু হাসানের নির্দ্দেশনায় আদমদীঘি উপজেলার শাওইল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও শাওইল প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ আগষ্ঠ) সকাল ১১ টায় শাওইল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা বিতরণ পূর্বক এক আলোচনা সভা করা হয়।

নশরতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নশরতপুর ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ, শাওইল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেফালী বেগম, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সান্তাহার ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্বাস উদ্দীন মধু, নশরতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, যুবদল নেতা আবু বক্কর, সাব্বির হোসেন, মুরাদ হাসান প্রমুখ।

পরে শাওইল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও শাওইল প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীদের মাছে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় চত্বরে বিভিন্ন গাছের চারা রোপন করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত