আদমদীঘিতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: উপজেলা মৎস্য অফিসের আয়োজনে তিন দিন ব্যাপী জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগষ্ঠ) বেলা ১১ টায় সমাপনী উপলক্ষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বগুড়া-৩ ( আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডা. বেনজির আহম্মেদ, কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল হালিম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা প্রমুখ।
সভায় মাছ চাষে বিশেষ কৃতিত্ব অর্জন করে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর নিকট থেকে জাতীয় স্বর্ণপদক ও সনদ প্রাপ্ত হওয়ায় তাকে আদমদীঘি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
