আজ ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম যত টাকা

দেশের বাজারে আজ বুধবার (১৯ আগস্ট) সর্বশেষ নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজুস গত শনিবার (১৫ আগস্ট) ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দর নির্ধারণ করে। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দামেই স্বর্ণ বিক্রি হবে।
অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ১৫৯ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব রুপার দামও বর্তমানে অপরিবর্তিত রয়েছে।
অর্থাৎ, বর্তমানে দেশের বাজারে মানভেদে প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা থেকে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। আর রুপার দাম ৩ হাজার ১৫৯ টাকা থেকে ৫ হাজার ৭৪ টাকা পর্যন্ত।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
