আদমদীঘিতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

| আপডেট :  ২২ আগস্ট ২০২৬, ০৭:৪৭  | প্রকাশিত :  ২২ আগস্ট ২০২৬, ০৭:৪৭

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আদমদীঘিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক সেবীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার খ-সার্কেলের একটি টিম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত তিনজনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সান্তাহার খ- সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডলের একটি দল আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

অভিযানকালে ১০০ গ্রাম গাঁজা ও দুই লিটার চোলাই মদসহ নওগাঁ সদরের চন্ডিপুর এলাকার তছলিম উদ্দীনের ছেলে মিজানুর রহমান, একই এলাকার মৃত অছির উদ্দীনের ছেলে জাহিদুল ইসলাম ইসলাম বাবু ও জয়পুরহাট সদরের তেঘরা এলাকার নুর আমিন ভুট্টুর ছেলে নুর নবীকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম গ্রেপ্তারকৃত তিন জনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার খ- সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, দণ্ডপ্রাপ্ত তিনজনকে শনিবার (২২ আগস্ট) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত