অপরাধ দমনে পুলিশ ও জনগণকে একসাথে কাজ করতে হবে: এমপি মহিত তালুকদার

| আপডেট :  ২২ আগস্ট ২০২৬, ০৮:০৩  | প্রকাশিত :  ২২ আগস্ট ২০২৬, ০৮:০৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: উপজেলার প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা চাঁপাপুরে পুলিশ ক্যাম্পের উদ্ধোধন ও সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে। সমাজ ও রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ৫টার দিকে লিশ ক্যাম্পের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি বলেন, পুলিশ রাষ্ট্রের অপরিহার্য একটি অঙ্গ। জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা পুলিশের দ্বায়িত্ব। আদমদীঘি থানার চাঁপাপুর অঞ্চলটি তিন জেলার পাঁচ থানার সীমান্ত হওয়ার কারণে একটি গুরুত্বপূর্ণ প্রত্যন্ত এলাকা। বিশেষ করে আদমদীঘি থানার প্রত্যন্ত সীমান্তবর্তী চাঁপাপুরের পাশেই বগুড়ার নন্দিগ্রাম থানা, কাহালু, ও দুপচাঁচিয়া থানা, নওগাঁর রানীনগর ও নাটোরের সিংড়া থানার সীমানা হওয়ায় অপরাধীরা সহজেই অপরাধ করে পার পেয়ে যায়। অপরাধীদের দমন করতে বর্তমান সরকার চাঁপাপুরে পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছে। জনতা ও পুলিশের সম্মিলিত প্রয়াস ছাড়া সমাজ থেকে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

পুলিশ ক্যাম্পের উদ্ধোধন শেষে ইউপি ভবন চত্বরে এক সূধী সমাবেশ বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) এর সভাপতিত্বে ও সহকারি পুলিশ কমিশনার তহুরার সঞ্চালনায় সমাবেশে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন,রাজশাহী রেঞ্জের ডি,আই,জি আশিক সাঈদ তালুকদার, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ- সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা বিএনপির সহ- সভাপতি ও নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল, চাঁপাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবু মোতালেব, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত