পবিপ্রবিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ অনুষ্ঠিত

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনা অবমুক্তকরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল সারে ৯ টায় মৎস্যবিজ্ঞান অনুসদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুসদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক পরিদক্ষিণ করে পুকুরে মাছের পোনা অবমুক্তকরন করে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্র-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুল ইসলাম, রেজিস্টার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন সহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
