দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

| আপডেট :  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১  | প্রকাশিত :  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬

দেশে হাম ও উপসর্গে থামছেই না মৃত্যুর মিছিল। সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার দুইজনে দাঁড়িয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত একদিনে দেশে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৮৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে তিনজনের।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত