দুমকিতে শিশু ধ/র্ষ/ণ চেষ্টায় অভিযোগে দেলোয়ার আটক

| আপডেট :  ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫  | প্রকাশিত :  ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: দুমকিতে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযোগে দেলোয়ার খান(৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পায়রা টোল প্লাজার পশ্চিমপাশে খান বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু ও পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি বিকেলে ফুফু বাড়িতে যাওয়ার সময় শিশুটিকে খাবার ও আর্থিক প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী ভিটায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে শিশুটি বাধা দেয়। একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হয় এবং শিশুটির বিভিন্ন স্থানে হাত দেয়। শিশুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছন থেকে জামা টেনে ধরলে জামা ছিঁড়ে যায় এবং মেয়েটি পালিয়ে যেতে সক্ষম হয়। বাড়িতে গিয়ে মাকে ঘটনার কথা জানান। স্থানীয় প্রভাবশালী কতিপয় ব্যক্তি এ নিয়ে মীমাংসা করতে ব্যর্থ হলে, ঘটনার শিকার শিশুটি তার স্বজনসহ রাত তিনটায় দুমকি থানায় মৌখিক অভিযোগ দিলে, ওই রাতেই অভিযুক্ত দেলোয়ারকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা মঙ্গলবার সকালে বাদী হয়ে দুমকি থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত দেলোয়ার হোসেনের ভাষ্য, তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তিনি আওয়ামী লীগ করতেন এ কারণেই তার বিরুদ্ধে মিথ্যে নাটক সাজানো হয়েছে। ৫ই আগষ্টের পর তাঁর দোকানে হামলা করা হয়েছে। দীর্ঘদিন পর ফের দোকান ব্যবসা শুরু করলে তাঁর বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে।

দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন জানান, ভুক্তভোগীর মা রাত তিনটার দিকে দুমকি থানায় এসে অভিযোগ দিলে রাতেই তাঁকে আটক করা হয়েছে। সকালে শিশুটির মা মামলা দায়ের করায় আসামিকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত