‘শিক্ষার মান বাড়াতে হলে ছাত্র অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সমন্বয় রাখতে হবে’

| আপডেট :  ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮  | প্রকাশিত :  ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, ভাল শিক্ষার্থী গড়তে হলে ছাত্র অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সমন্বয় রাখতে হবে। বর্তমান সরকার নারী শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় আদমদীঘি উপজেলার নসরতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নসরতপুর খালেদা হাবিবুল্লাহ বালিকা উচ্চবিদ্যালয়ে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, মাদক, জুয়া ও ইভটিজিং কোনো ভাবেই সহ্য করা হবে না। এসব কাজ যারা করে তারা কোনো দলের নয়, তারা সমাজের চোখে অপরাধী। তাদের আইনের আওতায় নিতে হবে।

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সিনিয়র সহ সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, গোলাম মোস্তফা, নসরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল, উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক লোকমান হোসেন বাবু, আফজাল হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম উদ্দিন সরকার, আল মামুন, ভারপ্রাপ্ত শিক্ষিকা মোসলেমা বেগম, শিক্ষক জাফের আলী প্রমুখ। পরে প্রধান অতিথি, নসরতপুর উচ্চবিদ্যালয়ের এসএসসি, জিপিএ-৫ প্রাপ্ত ৮ জন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ জন বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস প্রদান করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত