আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয়ে বগুড়া-৩ আসনের এমপিকে সংবর্ধনা

| আপডেট :  ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭  | প্রকাশিত :  ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ঈশ্বর পূর্ণ জয় (আপিজে) পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ফরিদুল হক মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাংসদের ছোট ভাই মোত্তাকিন তালুকদার মুক্তা, গোলাম মোস্তফা, আইপিজে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, উপজেলা জাসাসের সভাপতি আব্দুল মতিন, বিএনপি নেতা আনোয়ারুল হক পল্টু, দুলাল হোসেন, আবু তালেব দুলাল, রুহুল আমিন সেন্টু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা, যুগ্ম আহবায়ক কোরবান আলী, সাবেক যুবদল নেতা শাহিন ইসলাম, সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়ন সরকার, ছাত্রদল নেতা আবুল বাসার মারুফ, আহমেদ কাওছার দ্বীপ প্রমুখ

বগুড়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয়টি শত বছরের একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। বিদ্যালয়টি সরকারি করণের জন্য ইতিমধ্যে কাগজপত্র উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে যা এখন প্রক্রিয়াধীন। আশা করা যাচ্ছে খুব দ্রুত সম্ভব সরকারি হয়ে যাবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত