জাসদ কার্যালয়ে পুলিশি অভিযান, আ. লীগের শতাধিক নেতাকর্মী আটক

| আপডেট :  ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩  | প্রকাশিত :  ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, জাসদ কার্যালয়ে আটক ব্যক্তিরা একটি বৈঠক করছিলেন। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন কিনা, তা যাচাই করা হচ্ছে।

তবে আটক ব্যক্তিদের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা যায়নি। কোথাও অর্ধশতাধিক, আবার কোথাও শতাধিক ব্যক্তিকে আটকের কথা বলা হয়েছে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি। আটক ব্যক্তিদের পরিচয় যাচাই এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত