প্রতিরক্ষা সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান

| আপডেট :  ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭  | প্রকাশিত :  ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭

নিরাপত্তা বাড়াতে দেশের সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা সরঞ্জাম নিরাপদ ভূগর্ভস্থ স্থানে সরিয়ে নিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক সম্প্রতি এক ঘোষণায় এ তথ্য জানান।

তিনি বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব এবং জ্বালানি সম্পদের কারণেই অতীতে ইরানের বিরুদ্ধে নানা আগ্রাসন চালানো হয়েছে। সাম্প্রতিক মার্কিন-ইসরাইলি আগ্রাসনে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র শক্তি এবং নৌবাহিনীর ক্ষমতা দুর্বল করার অপচেষ্টা চালানো হলেও শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

প্রতিরক্ষা সরঞ্জাম রক্ষায় বিগত বছরগুলোতে দেশের কৌশলগত সামরিক শক্তির একটি অংশ সুরক্ষিত ভূগর্ভস্থ অবকাঠামোয় স্থানান্তর করা হয়েছে। এই কৌশলের কারণে ইরানের অস্ত্র উৎপাদন ও প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করার শত্রুর সব হিসাব-নিকাশ শেষ পর্যন্ত ভেস্তে গেছে। দেশীয় সক্ষমতা আরও বাড়িয়ে তুলে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরান সবসময় প্রস্তুত রয়েছে বলে জানান এই সামরিক কর্মকর্তা।

সূত্র: তাসনিম নিউজ।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত