আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

| আপডেট :  ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩  | প্রকাশিত :  ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩

আদমদীঘির (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৩ আসনের বিএনপি দলীয় সংসদ আব্দুল মহিত তালুকদার।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডা. আব্দুল হালিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল হালিম, কৃষি অফিসার রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ ইসলাম, প্রকৌশলী রিপন কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, নসরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল ও চাঁপাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু প্রমুখ।

সভায় উপজেলার উন্নয়ন মূলক কর্মকাণ্ডসহ আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত