দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’

দফাদার ও মহল্লাদারদের পদবি বদলে দিয়েছে সরকার। দফাদারদের পদবি পরিবর্তন করে ‘গ্রাম পুলিশ প্রধান’ ও মহল্লাদারদের পদবি বদলে ‘গ্রাম পুলিশ’ করা হয়েছে।
গতকাল সোমবার (২ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি-সম্পর্কিত বিধিমালা সংশোধন করে এসব পদবিতে পরিবর্তন এনে প্রজ্ঞাপন জারি করেছে।
সেখানে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৯৬, ধারা ৪৮-এর সহিত পঠিতব্যে প্রদত্ত ক্ষমতাবলে সরকার, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি-সম্পর্কিত বিধিমালা, ২০১৫-এর অধিকতর সংশোধন করা হয়েছে। বিধিমালার সব জায়গায় ‘দফাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ শব্দগুলো ও ‘মহল্লাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ শব্দগুলো প্রতিস্থাপিত হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
