ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, জিততে ৩৬৯ রান প্রয়োজন বাংলাদেশের

| আপডেট :  ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৪  | প্রকাশিত :  ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৪

সিলেট টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের জন্য ছিল হতাশার। তবে পঞ্চম ও শেষ দিনের শুরুটা ভালো হয়েছে টাইগারদের জন্য। দিনের শুরুতেই ২২ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিয়েছে তারা। এরপর ৬ উইকেট হারিয়ে ৩৯৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে ক্যারিবীয়ানরা। এতে জয়ের জন্য ৩৬৯ রান করতে হবে বাংলাদেশকে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (৯ নভেম্বর) ১৪০ রানে কাভেম হজ ও আমির জাঙ্গু ২০ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেন। মাত্র ২ রান যোগ করেই আউট হন হজ। ১৯৪ বলে ১৭ চার ও ১ ছয়ে ১৪২ রানে তিনি নাঈম হাসানের শিকার হন।

এরপর টানা দুই ওভারে দুটো উইকেট তুলে নেয় বাংলাদেশ। জাস্টিন গ্রিভসকে ৯ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে শামার জোসেফ ১ রানে নাঈমের বলে তানজিদ হাসানের ক্যাচ হন।

৩৫০ রানে চতুর্থ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তারপর ৩৭২ রানে পড়ে তাদের ষষ্ঠ উইকেট। এরপর জোশুয়া বিশপ দুটি ছক্কা ও চার মেরে রানের গতি বাড়ান। ১১ বল খেলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত