গোপালগঞ্জ ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনার পর ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান।
তিনি বলেছেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এদিন সকালে জিটি সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্নারে সড়ক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী।
সকালে পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের মধ্য দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
