আদমদীঘির সান্তাহার পৌরসভায় কর আদায়ের কালেকশন বুথ উদ্বোধন

| আপডেট :  ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪২  | প্রকাশিত :  ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: এখন থেকে নাগরিকগণকে আর ব্যাংকে যেতে হবে না। রাজস্ব আদায় সহজিকরণ করা হয়েছে। উপজেলার প্রথম শ্রেণির সান্তাহার পৌরসভার নাগরিকদের আবাসিক কর ও ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি আদায়ের লক্ষ্যে কালেকশন বুথ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নবেম্বর) বিকালে সান্তাহার পৌর প্রশাসক ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম এই বুথ উদ্বোধন করেন।

সান্তাহার পৌরসভা কার্যালয়ে পৌরসভার সহযোগিতায় এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সান্তাহার শাখার উদ্যোগে এ কালেকশন বুথের উদ্বোধন করা হয়।

এ উদ্যোগ গ্রহণে নাগরিকদের ভোগান্তি কমার পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও গ্রাহকসেবার মান বাড়বে বলে আশা করছে পৌর কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, কর নির্ধারক শফিউল আলম জেমস এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সান্তাহার শাখার ব্যবস্থাপক মো. আতিকসহ পৌরসভা ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত