ইরানকে ‘কোণঠাসা’ করতে দুই কৌশলে এগোচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সংঘাত অবসানে কূটনৈতিক আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তেহরানের দাবিগুলোকে ‘সম্পূর্ণ অবাস্তব’ বলে মন্তব্য করেছেন তিনি।
প্যারিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, কূটনীতির পথ খোলা রাখতে আমরা প্রস্তুত। তবে ইরানের দাবিগুলো ‘সম্পূর্ণ অবাস্তব’। আমাদের প্রত্যাশা, তাদের অবস্থানের পরিবর্তন হতে পারে। আর তা হলে আমরা কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত।
তিনি আরো বলেন, অর্থনৈতিক পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র যদি একই লক্ষ্য অর্জন করতে পারে, তাহলে ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানোর প্রয়োজন নেই।
প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন রুবিও। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ আরো খারাপ হতে যাচ্ছে।’
রুবিও জানান, অর্থনৈতিক চাপের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জন করতে পারলে সামরিক পদক্ষেপের পরিবর্তে সেই পথেই এগোতে চায় ওয়াশিংটন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
