দুমকিতে ৪ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ আটক ৩, নোহা মাইক্রোবাস জব্দ

| আপডেট :  ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪১  | প্রকাশিত :  ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪১

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে পৃথক দুই মাদকবিরোধী অভিযানে ৪ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময়ে মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে দুমকি থানাধীন লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে এক অভিযান পরিচালনা করে ৪ কেজি গাজা সহ মিজানুর রহমান হাওলাদার(৪৬) ও মোঃ রুবেল শিকদার(৩২) কে আটক করে এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

এর আগে, বুধবার (১১ নভেম্বর) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদের সামনে পাকা রাস্তা থেকে ২৫ গ্রাম গাজা সহ নয়ন হোসেনকে(২২) আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন ১. মো. মিজানুর রহমান হাওলাদার, তিনি বরিশাল কাউয়ারচর এলাকার মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে, ২. মো. রুবেল শিকদার, তিনি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার মৃত ফিরোজ শিকদারের ছেলে, ৩. নয়ন হোসেন, তিনি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জসিম মুন্সীর ছেলে।

দুমকি থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সেলিম উদ্দিন জানান, তাদের বিরুদ্ধে ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ২টি পৃথক পৃথক মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত