ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশসহ ৬ দেশ: পরিবেশ প্রতিমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) থেকে বাংলাদেশসহ ছয়টি দেশকে ৩০ মিলিয়ন অথবা ৩ কোটি ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। শিগগিরই এ অর্থ ছাড় করা হবে বলে আশা করছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের তরুণ জলবায়ুকর্মীদের তৎপরতার ফলে এ অনুদানের প্রতিশ্রুতি আদায় করা সম্ভব হয়েছে। খুব শিগগিরই এ অর্থ ছাড় করা হবে বলে আশা করছে সরকার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ ফরিদুল ইসলাম বলেন, অনুদানের অর্থ পাওয়া গেলে উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগঝুঁকি কমানো এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। সরকার চাইলে এ অর্থ সবুজায়নের কাজেও ব্যয় করতে পারবে। তবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে অর্থ ব্যয় করা হবে।সরকারি সেবা
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
