আদমদীঘিতে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি অনুষ্ঠান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: নতুন নতুন তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাঁদের ব্যবসায়িক উদ্যোগ চিহ্নিতকরণ এবং ব্যাংক অর্থায়নের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে উপজেলার সান্তাহারে অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচির প্রচার কার্যক্রম।
পূবালী ব্যাংক পিএলসির এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংক, বগুড়ার সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বগুড়া শাখার সহকারী পরিচালক শেখ মোহাম্মদ আলী লেমন, পূবালী ব্যাংক পিএলসি সান্তাহার শাখার ব্যবস্থাপক শাহাদৎ হোসেন, সোনালী ব্যাংক পিএলসি সান্তাহার শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মাহমুদুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আদমদীঘি উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি চালকল মালিক সমিতির সভাপতি মোত্তাকিন তালুকদার মুক্তা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকনসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার সহকারী পরিচালক শেখ মোহাম্মদ আলী লেমন কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও তরুণ উদ্যোক্তা তৈরিতে অর্থায়নের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
আয়োজকদের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় নতুন নতুন তরুণ উদ্যোক্তারা তাঁদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়ন ও সম্প্রসারণে প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ পাবেন। পাশাপাশি এই উদ্যোগ নতুন কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
