মুরাদিয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. মোশাররফ হোসেনের দোয়া কামনা

| আপডেট :  ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৭  | প্রকাশিত :  ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৭

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. মোশাররফ হোসেন সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

শনিবার সন্ধ্যা ৬ টায় ৫ নম্বর ওয়ার্ডের কলবারি বাজার এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এ উপলক্ষে তিনি ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, মুরব্বি, যুবসমাজসহ সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

প্রসঙ্গত, দুমকি উপজেলার মেয়াদোত্তীর্ণ মুরাদিয়া ইউনিয়ন পরিষদে নিয়মিত কার্যক্রম গতিশীল রাখতে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত