দুমকিতে শ্রমিকলীগ নেতা মিজান গাজী গ্রেফতার

| আপডেট :  ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৯  | প্রকাশিত :  ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৯

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর দুমকিতে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মিজান গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় চরগরবদী লঞ্চ ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিজান গাজী দুমকি উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, ৭ নভেম্বর (২০২৪) বিএনপির অফিস ভাঙচুর ও মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, গ্রেফতার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত