ডেঙ্গু প্রতিরোধে আদমদীঘির সান্তাহার পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি পালন

| আপডেট :  ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৫  | প্রকাশিত :  ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ‘রাখবো চারপাশ পরিষ্কার, করব ডেঙ্গু প্রতিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর), বেলা ১১টায় সান্তাহার সেন্ট্রাল স্টোরেজ ডিপো (সিএসডি) ও লোকাল স্টোরেজ ডিপো (এলএসডি) খাদ্যগুদাম এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসাবে দুই খাদ্য গুদাম চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুবাহী এডিস মশার বংশবিস্তার রোধে সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ কর্মসূচির মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গু প্রতিরোধ এবং পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত