আফগানিস্তানের শান্তির জন্য রশিদ খান প্রার্থনার

দীর্ঘ যুদ্ধের পর আবারও ক্ষমতায় ফিরছে আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী তালেবান। অসংখ্য মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। তালেবানা শাসনের প্রথম আঘাতটাই আসবে মেয়েদের ওপর।
এই পরিস্থিতিতে শান্তির বার্তা দিলেন আফগানিস্তান ক্রিকেট দলের তারকা স্পিনার রশিদ খান। আজ রবিবার (১৫ আগস্ট) এক টুইট বার্তায় রশিদ লিখেছেন, শান্তি। সেই টুইটে তিনি যে ইমুজি ব্যবহার করেছেন, তা বোঝাচ্ছে আফগানিস্তানের শান্তির জন্য প্রার্থনার আহ্বান।
এর আগে এক টুইটে আফগানিস্তানে চলমান পরিস্থিতিকে ‘যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করে আর্তমানবতার সেবায় এগিয়ে এসে নিজের নামে গড়া রশিদ খান ফাউন্ডেশনে অনুদানের আহ্বান জানিয়েছেন। আরেক টুইটে তিনি বিশ্বনেতাদের আফগানিস্তানে শান্তি ফেরানোর আহ্বান জানান। রশিদ লিখেন, প্রিয় বিশ্ব নেতারা, আমার দেশে বিগ্রহ চলছে। নারী ও শিশুসহ হাজার হাজার নিরীহ মানুষ প্রতিদিন শহীদ হচ্ছেন। বাড়িঘর সব ধ্বংস করে দেওয়া হচ্ছে। হাজারো পরিবার হয়ে পড়েছে গৃহহীন। আমাদের মারবেন না, ধ্বংস করবেন না। আমরা শান্তি চাই।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
