শুরুতেই সাজঘরে মুশফিক

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের শুরুতেই হাসান আলীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন মুশফিকুর রহিম। সোমবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ দিন মাঠে নামে বাংলাদেশ। ৮৩ রানের লিড নিয়ে চতুর্থ দিনের শুরু করেছিল বাংলাদেশ। তবে শুরুতেই দলের সবথেকে অভিজ্ঞ ক্রিকেটারকে হারালো দল। হাসান আলীর বলের লেংথ ধরতে না পেরে ১৬ রানে বোল্ড আউট হয়ে সাজঘরে মুশফিকুর রহিম। দিনের তৃতীয় বলে বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন।
শুরুর বলে চার মেরে সোনালী সকালের ভালোই বার্তা দিয়েছিলেন মুশফিক। তবে হাসান আলী শোধটা নিলেন তৃতীয় বলে। ফিফথ স্ট্যাম্পে বল ফেলে এই ব্যাটারকে বোকা বানিয়েছেন।
মুশফিকের অফস্ট্যাম্প উপরে গেছে, হাসান মেতেছেন বুনো উল্লাসে। এই বলটা ছাড়ার আফসোস হয়তো বাকি সময়টা বেশ ভালোভাবেই পোড়াবে আগের ম্যাচে নার্ভাস নাইন্টিজে আউট হওয়া এই ব্যাটারকে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
