সুয়ারেজের গোলে লিড নিল আতলেটিকো মাদ্রিদ

লা লিগার ভাগ্য নির্ধারণি ম্যাচে আজ মাঠে দেখা যাবে দুই মাদ্রিদকে। রিয়াল মাদ্রিদ নাকি আতলেতিকো মাদ্রিদ? কে জিতবে খেতাব, তার পরীক্ষায় ফলাফল নিশ্চিত হতে আর বাকি নেই বেশি সময়। যদিও দুই মাদ্রিদ মুখোমুখি হচ্ছে না। এ মুহূর্তে শিরোপার লড়াইয়ে রিয়াল ভায়াদোলিদের মুখোমুখি আতলেতিকো মাদ্রিদ।
খেতাব জয়ের জন্য ম্যাচটা জিততেই হবে সুয়ারেজদের। কারণ রিয়াল মাদ্রিদের সঙ্গে আতলেতিকোর পয়েন্টের ব্যবধান ২। তাই অপর ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতলে আর চলমান ম্যাটে আতলেতিকো পয়েন্ট নষ্ট করলে চ্যাম্পিয়ন হবে জিদানের দল।
সেটা কি আর হতে দেবেন আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে? মাথায় মুকুট পরতে হলে ভায়াদোলিদকে হারাতেই হবে আজ।
সে লক্ষ্যে শুরুটা ভালো হয়নি আতলেটিকোর। ম্যাচের শুরুতে হোঁচট লেগেছে আতলেটিকোর শিবিরে। ম্যাচ শুরুর ১৮মিনিটে লিড নেয় ভায়াদোলিদ। আতলেটিকোর জাল কাঁপান অস্কার প্ল্যানো।
প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি আতলেটিকো। ভালাদলিদের জালে কোনো গোল জমা না করেই বিরতিতে যেতে হয় তাদের।
বিরতির সময়টা এমন উৎকণ্ঠার মধ্যেই কেটে যায় আতলেটিকো সমর্থকদের।
তবে বিরতির পর ফিরে দুর্দান্ত নৈপূণ্য দেখায় আতলেটিকো। ১০ মিনিটের ব্যবধানে লিড নেয় তারা।
৫৭তম মিনিটে দুর্দান্ত এক গোল করেন এঞ্জেল কোরিয়া। ডিবক্সের বাইরে বল পেয়ে প্রতিপক্ষের দুই স্ট্রাইকারকে কাটিয়ে অনেকটা দূর থেকে কোনাকুনিভাবে গোলরক্ষককে পরাস্ত করেন এঞ্জেল। ১-১ সমতায় ফেরান দলকে। এর ঠিক ১০ মিনিট পর লিড নেন আতলেটিকোর সেরা স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
লা-লিগায় এ বার শুরু থেকেই দাপট দেখিয়েছে আতলেতিকো মাদ্রিদ। ৭ বছর বাদে স্পেনের সেরা দলের মুকুট ছিনিয়ে নিতে ছেলেদের থেকে তাদের সেরাটা বার করে আনতে চান সিমিওনে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
