বাংলাদেশের উইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

| আপডেট :  ০২ জুন ২০২২, ০৬:১৭  | প্রকাশিত :  ০২ জুন ২০২২, ০৬:১৭

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশ ব্যস্ত সময় কাটবে বাংলাদেশ দলের। যেই ব্যস্ততার শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। বিসিবির কর্তারা বলেছেন বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতিও শুরু হবে এই সফরের মাধ্যমে।

দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে আগামীকাল থেকে তিন দফায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জে উড়াল দিবে টাইগাররা। আগামীকাল শুক্রবার (৩ জুন) টাইগারদের প্রথম বহর রওয়ানা করবে। এরপর ৫ ও ৬ জুন দ্বিতীয় ও তৃতীয় বহর যাবে ওয়েস্ট ইন্ডিজে ।

আসন্ন এই সিরিজের খসড়া সূচি প্রকাশ করা হয়েছিল আগেই। তবে বুধবার (১ জুন) রাতে আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

সিরিজের প্রতিটি ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাতে। বিশেষ করে টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে রাত সাড়ে ১১টা থেকে।

টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে এই দ্বিপাক্ষিক সিরিজ। আগামী ১৬ জুন থেকে অ্যান্টিগায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর সেন্ট লুসিয়ার মাঠে দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে ২৪ জুন থেকে। লাল বলের এই সিরিজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টা থেকে।

টেস্ট সিরিজের পরই হবে টি-টোয়েন্টি। ২ জুলাই থেকে শুরু হবে এই সিরিজ। টি-টোয়েন্টির প্রতিটি ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। সবশেষ ১০ জুলাই থেকে অনুষ্ঠিত হবে ওয়ানডে। ওয়ানডে শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ সূচি

প্রথম টেস্ট : ১৬-২০ জুন, অ্যান্টিগা, রাত ৮টা

দ্বিতীয় টেস্ট : ২৪-২৮ জুন, সেন্ট লুসিয়া, রাত ৮টা

প্রথম টি-টোয়েন্টি : ২ জুলাই, ডমিনিকা, রাত ১১.৩০ মিনিট

দ্বিতীয় টি-টোয়েন্টি : ৩ জুলাই, ডমিনিকা, রাত ১১.৩০ মিনিট

তৃতীয় টি-টোয়েন্টি : ৭ জুলাই, গায়ানা, রাত ১১.৩০ মিনিট

প্রথম ওয়ানডে : ১০ জুলাই, গায়ানা, সন্ধ্যা ৭.৩০ মিনিট

দ্বিতীয় ওয়ানডে : ১৩ জুলাই, গায়ানা, সন্ধ্যা ৭.৩০ মিনিট

তৃতীয় ওয়ানডে : ১৬ জুলাই, গায়ানা, সন্ধ্যা ৭.৩০ মিনিট

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত