প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ (তালিকা)

| আপডেট :  ১৭ জুন ২০২২, ০২:০৬  | প্রকাশিত :  ১৭ জুন ২০২২, ০২:০৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে এ ফল প্রকাশ করা হয়।

ফলাফলে মোট ৫৭ হাজার ৩৬৮ জনকে মৌখিক পরীক্ষার জন্য বাছাই করা হয়েছে।

জানা গেছে, প্রার্থীদের মুঠোফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকেও ফলাফল জানতে পারবেন প্রার্থীরা।

উল্লেখ্য, গত ৩ জুন তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ধাপে মোট পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ৪৬ হাজার ৫৯৮। তৃতীয় ধাপে ৩২ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফলের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত