দুমকিতে ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে ছোট্ট নাফি

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকিতে মো. তাহমিদ তাহসান নাফি (৩) জন্মদিনের দিন অর্থাৎ ২০১৯ সালে ২৩ আগস্ট জন্ম গ্রহণ করে ২০২২ সালের ২৩ আগস্ট তিন বছর চিকিৎসার পর বিকাল তিনটায় পরিবার ও আত্মীয়স্বজনের ভালোবাসা উপেক্ষা চলে গেল না ফেরার দেশে।
জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরবয়েড়া গ্রামের মো. সাহাবুদ্দিন ও নুসরাত জাহান দম্পতির বড় ছেলে মো. তাহমিদ তাহসান নাফি চলতি বছরের জুলাই মাসের ১৭ তারিখ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকায় ডাক্তার দেখানো হয়। তখন ব্লাড ক্যান্সার ধরা পড়লে পিজি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
নাফির মামী ৩৫ নং লোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মাহমুদা খানম বিথী বলেন, ও বেশির ভাগ সময়ই আমার কাছে থাকত। আমাদেরকে ছেড়ে চলে গেল আমরা কিভাবে থাকব?
নাফির মা নুসরাত জাহান কান্না জড়িত কণ্ঠে বলেন, যে তারিখে জন্ম হল সে তারিখেই আমার বাবায় (নাফি) চলে গেল।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
