পবিপ্রবিতে নিয়োগ নিয়ে স্বার্থন্বেষী মহলের অপপ্রচার

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষক নিয়োগ নিয়ে একটি স্বার্থন্বেষী মহল নিজেদের ফায়দা লুটতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। চক্রটি সর্বোচ্চ রেজাল্টধারী চাকুরী প্রত্যাশী ও পবিপ্রবি প্রশাসনের নামে প্রমাণ ছাড়াই ফেসবুকে মনগড়া, মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে।
এদিকে স্বার্থন্বেষী মহলটির এসব অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।
কৃষি অনুষদের শিক্ষার্থী মো. রুবেল আহমেদ বলেন, পবিপ্রবি’র বর্তমান ভাইস-চ্যান্সেলর একজন সৎ ও দক্ষ শিক্ষাবীদ হিসেবে সর্বমহলে প্রতিষ্ঠিত। বর্তমান উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের চলমান অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতেই একটি কুচক্রী মহল এসব অপতৎপরতা চালাচ্ছে। যোগাযোগ করা হলে পবিপ্রবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড.মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, সকল ধরনের বিধি বিধান মেনেই স্বচ্ছ ভাবে নিয়োগ কার্যক্রম পরিচালনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখানে অনিয়মের কোন সুযোগ নেই। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায় নি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
