২১ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় যুব বিশ্বকাপজয়ী ওপেনারের

| আপডেট :  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৫  | প্রকাশিত :  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৫

 

বয়স সবে মাত্র ২১ বছর। ফলে ক্রিকেটে দীর্ঘ এক ক্যারিয়ারই গড়তে পারতেন প্রান্তিক নওরোজ নাবিল। কিন্তু গড়ার আগেই ছুটির ঘণ্টা বাজিয়ে দিলেন তিনি। হঠাৎ করেই আজ জানিয়েছেন, আর ক্রিকেট খেলবেন না তিনি।

ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রান্তিক।

বড়-ছোট মিলিয়ে বাংলাদেশ পুরুষ দলের সবচেয়ে বড় অর্জন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০২০ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় দলের ওপেনার ছিলেন প্রান্তিক। তবে বিশ্ব জয়ের পর মাঠে খুব একটা দেখা যাচ্ছিল না।

আসলে তার অসুস্থতাই তাকে ভোগাচ্ছিল। শ্বাসকষ্টের সমস্যার কারণে খেলায় ধারাবাহিক হতে পারছিলেন না। তাই পেশাদার ক্রিকেটে ৩৫ ম্যাচেই তাকে থামতে হলো। সবমিলিয়ে রান করেছেন ৯৩৮।

অবসরের সিদ্ধান্ত অনেক দিন ধরেই ভাবছিলেন বলে জানান প্রান্তিক। পরে নির্বাচকদের জানিয়েও দেন তিনি। এখন পড়াশুনোয় মনোযোগ দিতে চান তিনি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ণরত তিনি। ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নেওয়ায় এখন নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশ নিচ্ছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত