‘পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা বিপজ্জনক’

‘পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক আব্দুল মতিন মুহাম্মদ। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘একটা কথা বলতে পারি, পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা অত্যন্ত বিপজ্জনক ৷ তারা এমন কিছু করে যার খেসারত এ রাজ্যের বাঙালি মুসলমানদের দিতে হয়।’
বাংলাদেশের মুসলমানদের কোন ধরনের মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গের মুসলমানদের খেসারত দিতে হয়, তা স্পষ্ট না করেই এই তৃণমূল বিধায়ক যোগ করেন, ‘বাংলাদেশের মুসলমান ভাইদের বলব, এই রাজ্যের মুসলমানদের নিয়ে কিছু মন্তব্য করতে হলে সবকিছু জেনে, বুঝে, পড়াশোনা করে মন্তব্য করা ভালো । ওই দেশের আলটপকা মন্তব্যের জন্যই এখানকার মুসলমানদের বিপদ হয় ৷ তারা যেন আরও সতর্ক হয়ে মন্তব্য করেন।’
প্রসঙ্গত, এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিজেপি। ২৯৩ আসনের মধ্যে ২০৭টিতে জয় নিয়ে সরকার গঠন করেছে দলটি। অন্যদিকে ৮০ আসন পায় তৃণমূল কংগ্রেস। এর মধ্য দিয়ে ১৫ বছর পর পশ্চিমবঙ্গের ক্ষমতার লাগাম হাতছাড়া হয় দলটির।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
