দুমকিতে লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটির আনন্দ মিছিল

| আপডেট :  ২২ আগস্ট ২০২৬, ০৯:৩৫  | প্রকাশিত :  ২২ আগস্ট ২০২৬, ০৯:৩৫

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২আগস্ট) বিকেল ৫টায় উপজেলার লেবুখালী ইউনিয়নের পাগলার মোর এলাকায় সদ্য ঘোষিত ছাত্রদলের নতুন কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান মুন্সি,লেবুখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খালেক হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃরফিকুল ইসলাম, লেবুখালী ইউনিয়ন যুবদলের নেতা মোঃ মহাসিন,লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটির সভাপতি মোঃ আল-মামুন চৌকিদার, সাধারণ সম্পাদক অকন মাহমুদ মিরাজ, সহ-সভাপতি নাজমুল শরীফ, ইমরান শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান শরীফ, হৃদয় সিকদার, সাংগঠনিক সম্পাদক আসিফ হাওলাদার সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল হাওলাদার, দপ্তর সম্পাদক মেহেদী হাসান।

শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের কার্যক্রমকে আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত